পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করে গুরুঙের মুখে খেলা হবে স্লোগান - The News Lion

পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করে গুরুঙের মুখে খেলা হবে স্লোগান

 


দি নিউজ লায়নঃ    পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করে গুরুঙের মুখে খেলা হবে স্লোগান। মঙ্গলবার প্রার্থী ঘোষণা করে গুরুঙ বলেন, 'মাঠে নেমেছি। ভাল প্রতিদ্বন্দ্বী পেলে ভাল খেলা হবে। আমরা মাঠে নেমে পড়েছি। ব্যবধান বড় কথা নয়, তিন আসনেই জয় নিশ্চিত।' একই সঙ্গে ভাজপাকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'ওরা প্রার্থী খুঁজে না পাওয়ায় সদ্য আমাদের দল থেকে ছেড়ে যাওয়া দু' জনকে প্রার্থী করেছে।' জিএনএলএফ এবং সিপিআরএমের কাছে সমর্থন চাইবেন বলেও জানান তিনি।


 পাহাড়ের তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করে  গুরুঙ জানান, দার্জিলিংয়ে পি টি ওলা, কার্শিয়ংয়ে নরবু লামা এবং কালিম্পংয়ে তাদের প্রার্থী রাম ভুজেল। অন‍্যদিকে পাহাড়ে আরো বিপাকে ভাজপা। একে একে বিজেপির সঙ্গ ছাড়ার পথে জোট সঙ্গীরা। বিজেপির সঙ্গে জোট থেকে বেরিয়ে এল সিপিআরএম। বিজেপি এককভাবে পাহাড়ের তিন আসনের প্রার্থীর নাম ঘোষণা করায় ক্ষুব্ধ পাহাড়ের এই দল। বিজেপি জোট ধর্ম মানেনি। এই অভিযোগ তুলে পাহাড়ের তিন কেন্দ্রেই পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত নিল সিপিআরএম। আজ তিন কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করল তারা। দার্জিলিং থেকে লড়বেন সুনীল রাই।


 কার্শিয়াং থেকে অরুণ ঘাতানি এবং কালিম্পং থেকে লড়বেন কিশোর প্রধান। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক। আলাদা করে পাহাড়ের তিন আসনে প্রার্থী দিতে পারে জিএনএলএফ-ও৷ সিদ্ধান্ত কাল সকালে ঘোষণা করবে তারা। আজ রাতেই বৈঠকে বসছে জিএনএলএফের কেন্দ্রীয় কমিটি।  প্রার্থী নিয়ে কালিম্পংয়ে ক্ষোভ বিজেপির অন্দরেই। দু' দিন আগে গুরুং শিবির ছেড়ে যোগ দেওয়া শুভ প্রধানকে প্রার্থী করে বিজেপি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আদি বিজেপি নেতারা। দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.